‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’—বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা মির্জা ফখরুলের
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭ বছর আন্দোলন করেছি, জেলে গেছি।” বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। [...]